বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

থাইল্যান্ডে নববর্ষের উৎসব ঘিরে নিহত ১৫৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪ বার

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চার দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। সবচেয়ে বেশি হতাহত হয়েছে রাজধানী ব্যাংককে।

আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থাইল্যান্ডের রোড সেফটি অপারেশন সেন্টারের কর্মকর্তারা। তারা জানান, ৭৫৫টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও ৭০৫ জন আহত হয়েছেন।

ব্যাংককক পোস্টের প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডে এ বছর নববর্ষের উৎসব শুরু হয় ১০ এপ্রিল থেকে। এই উৎসব চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। এ সময় সাধারণত মানুষের যাতায়াত বেড়ে যায়। এতে করে সড়ক দুর্ঘটনাও বাড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com