বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মদী বলেন, ‘পরাজিত পক্ষ কোনও শর্ত আরোপ করতে পারে না।’

তার মতে, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের মতোই এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দেওয়া উচিত।

তিনি দাবি করে বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা মূলত একটি আকস্মিক হামলার জন্য সময় নেওয়ার কৌশল।’

প্রসঙ্গত, এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের নেতারা কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনারা হামলা চালাবে না। একইসঙ্গে তিনি জানান, ইরানের বন্দরের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্প দাবি করে বলেন, ‘পাকিস্তানের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন সেনাবাহিনীকে অবরোধ বজায় রাখতে এবং সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

মার্কিন এই প্রেসিডেন্টের ভাষ্যমতে, ইরানের প্রস্তাব জমা দেওয়া ও আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ কার্যত বাড়ানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com