বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে নৈশভোজের সময় ‘গুলির ঘটনায়’ সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। আটকের পর সেই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টোমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।

এ ছাড়া ফক্স নিউজ ও নিউইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজ চলাকালে হঠাৎ বাইরে গুলির আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পরে ট্রাম্প জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করেনি।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ।

এদিকে পাকিস্তানের সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। তিনি প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেছেন।

জানা গেছে, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কিছু প্রতিবেদনে তাকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির একজন শিক্ষক হিসেবেও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে একজন ব্যক্তিকে-যাকে প্রতিবেদনে অ্যালেন হিসেবে চিহ্নিত করা হয়েছে-ওয়াশিংটন হিলটন হোটেলে নিরাপত্তা কর্মীদের ঘেরাও অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ থেকে বিরত রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। প্রায় ২ হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দের পর তাকে দ্রুত হলরুম থেকে বের করে আনা হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও জানান, ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার ও পুলিশ প্রধান ঘটনাস্থলে যাচ্ছেন। এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল জানান, এখনো হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটিও নিশ্চিত নয়। তিনি বলেন, তদন্তকারীদের ধারণা হামলাকারী ওই হোটেলেই অবস্থান করছিলেন, যার ফলে তিনি সহজেই অনুষ্ঠানের সময় ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তিনি গুলিবিদ্ধ হননি।

ক্যারল আরও জানান, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে প্রাথমিকভাবে মামলা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরও অভিযোগ আনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com