বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনা টেস্ট করেই বাজেট অধিবেশনে অংশ নিতে হবে এমপিদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৯৯ বার

নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে প্রতিদিনই। সারা দেশকে সংক্রমণের হার বিবেচানায় এনে জোনভিত্তিক ভাগ করে লকডাউন দেওয়া হয়েছে। এরমধ্যেও চলছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ সংসদ অধিবেশন। করোনা টেস্ট করার পরই সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন সদস্যরা।

বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব সংসদ সদস্য অংশ নেবেন, তাদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে আজ শনিবার ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আমরা সংসদ সদস্যদের আহ্বান করেছি। তারা সাড়া দিচ্ছেন। বাজেট অধিবেশনের বাকি দিনগুলোতে যারা অংশ নেবেন, তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

সংসদ সচিবালয়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কমপক্ষে ১৭০ জন সংসদ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৪ জন আইনপ্রণেতার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার সুস্থ হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com