শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির চেষ্টা ইরানের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৩ বার

আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান।

এ বিষয়ে তেহরান-ভিত্তিক থিংক ট্যাংক ‘ডিপ্লোহাউস’-এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক ও যোগাযোগ করেছেন। এসব আলোচনার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা।

গুলামজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের মাত্র এক সপ্তাহ আগে আরাঘচি চীন সফর করেন। এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে চীন বর্তমানে ইরানের অন্যতম বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। বিশেষ করে তেল রফতানি খাতে চীনের সহযোগিতা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাতার-ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে গোলামজাদেহ বলেন, ‘আরাগচি অবশ্যই চীনের সহযোগিতা চাইছেন।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রফতানি দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। শুধু ব্যাংকিং ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাই নয়, সমুদ্রপথেও বিভিন্ন ধরনের কড়াকড়ি ও নজরদারি বাড়ানো হয়েছে। ফলে ইরানের জন্য আন্তর্জাতিক বাজারে স্বাভাবিকভাবে তেল বিক্রি করা কঠিন হয়ে পড়েছে।

তিনি যোগ করেন, এই পরিস্থিতিতে ইরান এমন তেলের চালান বিক্রির চেষ্টা করছে, যেগুলো এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। অর্থাৎ, কিছু তেলবাহী জাহাজ সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং সেগুলোর তেল চীনের কাছে বিক্রি বা সরবরাহ করার বিষয়ে দুই দেশ সমন্বয় করছে।

গোলামজাদেহ আরও জানান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেহরানের প্রস্তাবিত পদ্ধতিগুলো নিয়েও আলোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com