শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪ বার

আসামের রাজনীতিতে ইতিহাস গড়তে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। আজ মঙ্গলবার টানা দ্বিতীয় মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

এর মাধ্যমে আসামের কোনো নেতা প্রথমবারের মতো কংগ্রেসের সমর্থনের বাইরে টানা দুই মেয়াদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের রেকর্ড গড়তে যাচ্ছেন।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শপথগ্রহণ অনুষ্ঠানটি আজ স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়া এলাকার ভেটেরিনারি ফিল্ডে অনুষ্ঠিত হবে। তাকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ শপথগ্রহণের মধ্য দিয়ে এনডিএ জোটের আরও চার বিধায়কও মন্ত্রিসভায় যোগ দিতে যাচ্ছেন। তারা হলেন বিজেপির আজন্তা নেওগ ও রমেশ্বর তেলি, আসাম গণ পরিষদের (এজিপি) অতুল বোরা এবং বডোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) চারন বড়ো।

আসাম বিজেপির সভাপতি দিলীপ সাইকিয়া বলেন, ‘এটি এনডিএ সরকারের জন্য তৃতীয়বারের মতো শপথগ্রহণ অনুষ্ঠান, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টানা দ্বিতীয় মেয়াদে হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ আসামের রাজনীতিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অবস্থান আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com