বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গণস্বাস্থ্য শিগগিরই কিট উৎপাদনের অনুমতি পাবে, আশা বিজন শীলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৯৭ বার

শিগগিরই জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর গনস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থের প্রধান বিজ্ঞানী ডা. বিজন কুমার শীল। তিনি বলেছেন, ‘শুধু আমরা নয়, সারা দেশের মানুষ অপেক্ষায় আছেন।’

আজ রোববার ডা. বিজন কুমার শীল এ আশাবাদের কথা জানান।

বিজন শীল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ)  হাসপাতাল কর্তৃপক্ষ কিট নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা পজিটিভ বলে মনে হয়েছে। বিএসএমএমইউ কিট পরীক্ষার ফলাফল জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে বৃহস্পতিবার জমা দিয়েছে। একইদিন আমাদেরও ফলাফলের কপি দিয়েছে।’

তিনি বলেন, ‘গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার রাতেই বিএসএমএমইউ’র ফলাফল পড়েছেন। একই সঙ্গে জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।’

‘বিএসএমএমইউতে করোনা কিট পরীক্ষার জন্য জমা দেওয়ার পর কিটের ওপর আমরা আরও কাজ করেছি। একইসঙ্গে এন্টিজেন কিট জমা দেওয়ার পর নমুনা পরীক্ষার ত্রুটির কারণে তা ফেরত আনা হয়েছিল। এখন আবার জমা দেওয়ার জন্য প্রস্তুত করেছি। দুই-এক দিনের মধ্যে তা বিএসএমএমইউতে জমা দেব’, যোগ করেন বিজন শীল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com