রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০ বার

লিওনেল মেসির জোড়া গোল ও একটি সহায়তায় দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বুধবারের এই জয়ে টানা সপ্তমবারের মতো প্রতিপক্ষের মাঠে জয় তুলে নিল দলটি।

চলতি মৌসুমে এটি তৃতীয়বার, যখন এক ম্যাচে অন্তত তিনটি গোলে সরাসরি অবদান রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। লিগে এখন তার গোলসংখ্যা ১২।

ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। সিনসিনাটির ম্যাট মিয়াজগার গায়ে লেগে দিক বদলানো শট জালে পাঠান মেসি। তবে ৪১তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কেভিন ডেনকি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯তম মিনিটে পাভেল বুচার গোলে এগিয়ে যায় সিনসিনাটি। কিন্তু মাত্র ছয় মিনিট পর লুইস সুয়ারেসের পাস থেকে দারুণ ফিনিশে ম্যাচ ২-২ করেন মেসি।

এরপর ৬৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে আবারও সিনসিনাটিকে এগিয়ে দেন এভান্দার। তবে সেখান থেকেই শুরু হয় মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন।

বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি ৭৯তম মিনিটে গোল করে সমতা ফেরান। এরপর ৮৪তম মিনিটে সেট পিস থেকে আসে ম্যাচের মোড় ঘোরানো গোল। সিনসিনাটির আন্দ্রেই চিরিলা নিজেদের গোলরক্ষক রোমান সেলেন্তানোর সঙ্গে ধাক্কা খেলে ফাঁকা জাল পেয়ে যান জার্মান বেরতেরামে, সহজেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

৮৯তম মিনিটে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে প্রতিফলিত হয়ে জালে জড়ায়। শুরুতে সেটি মেসির হ্যাটট্রিক গোল হিসেবে ধরা হলেও পরে আত্মঘাতী গোল হিসেবে সংশোধন করা হয়। গোলটি মেসির নামেই থাকলে সেটি হতো ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো ওইয়োস বলেন, ‘লিওকে নিয়ে কথা বলাই বিশেষ কিছু। মানুষ হিসেবে তিনি যেমন অসাধারণ, মাঠের খেলোয়াড় হিসেবেও তেমন অনন্য। মেসি, রদ্রিগো দে পল ও লুইস সুয়ারেসের মতো খেলোয়াড়েরা এই লিগের মান বাড়িয়ে দিচ্ছে। কঠিন মাঠে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে আজ তারা যা করেছে, তা ছিল অসাধারণ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com