শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কিংস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৭ বার

ঢাকা মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বসুন্ধরা কিংস।

বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারিনায় ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ২-৩ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো কিংস।

রোমাঞ্চকর ফাইনালে দু’দুবার পিছিয়ে পড়ে কিংস। তবে ম্যাচে কখনোই মনোবল হারায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যার প্রমাণ ম্যাচ শেষের ফল। দুর্দান্ত কামব্যাকে ২-৩ গোলের জয়ে শিরোপা নিজেদের ঘরেই রাখল কিংস। তাতে হ্যাটট্রিক শিরোপা জিতল তারা। আর সব মিলিয়ে চতুর্থ ট্রফি।

হ্যাটট্রিক শিরোপা জয়ের নায়ক দরিয়েলতন গোমেজ। দলের হ্যাটট্রিক শিরোপার মতো আজ ফাইনালে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাধে স্বাধীনতার পর ঘরোয়া ফুটবলে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বার এক মৌসুমে তিন শিরোপা ঘরে তুললো কিংস। ২০২৩-২৪ মৌসুমে স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও লিগ জিতে প্রথম ট্রেবল জিতেছিল কিংস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com