রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৬১ লাখ টাকা ফিরিয়ে দিলো অটোচালক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৮১ বার

এক অটোচালকের সততায় নিজের ব্যবসায়ের ৬১ লাখ টাকা ফিরে পেলেন চাঁদপুরের বিকাশ এজেন্ট আলমগীর হোসেন। গতকাল রোববার রাতে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনের উপস্থিতিতে টাকাগুলো তুলে দেয় সজিব সর্দার (১৫) নামে ওই অটোচালক।

সজিব চাঁদপুর শহরের পুরানবাজার মধ্যশ্রীরামদী এলাকার দিনমজুর দেলোয়ার সরদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

অটোচালক সজিব জানায়, তিনজন ব্যক্তি তার অটোতে উঠেছিল। নামার সময় টাকার ব্যাগটি ভুলে ফেলে রেখে যায়। সে ব্যাগটি দেখার পর কিছুক্ষণ অপেক্ষা করে। কিন্তু তারা না আসায় অটো নিয়ে গ্যারেজে ফিরে আসে সজিব। পরে সে তার পরিবারের লোকজন নিয়ে জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদল বেপারীকে বিষয়টি জানায়। তিনি মডেল থানার ওসিকে ফোন করে বিষয়টি জানান।

সজিবের ভাষ্যমতে, ‘ব্যাগের কোনো টাকা আমি খোয়া যেতে দেইনি। এ কারণে আমাকে ৫ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়েছে।’

পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, ‘ছেলেটার সততার কারণে তাকে পুরষ্কৃত করা হয়েছে।’

জানা গেছে, আজ সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান সজিবকে খাদ্য সহায়তা দিয়েছেন।

বিকাশ এজেন্ট মালিক আলমগীর হোসেন জুয়েল বলেন, ‘ওই কিশোরের সততায় আমি মুগ্ধ। তাকে তার চাহিদা অনুযায়ী একটি অটো কিনে দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি। সহসাই আমি তার হাতে ওই উপহার তুলে দেব।’

ওসি মো. নাসিম উদ্দিন বলেন, ‘তার সততা দেখে আমরা বিস্মিত হয়েছি। সে ইচ্ছে করলে টাকাগুলো নিয়ে অন্যত্র চলে যেতে পারত। আর আমরা সবাই কিছু সময়ের জন্য হয়রানিতে পড়তাম।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com