সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

গোল করে ও করিয়ে আর্জেন্টিনাকে জেতালেন মার্তিনেজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ বার

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক লাওতারো মার্তিনেজ। আর অপর গোলটি করেন জুলিয়ানো সিমিওনে।

চোটের জন‍্য অধিনায়ক লিওনেল মেসিসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে এই ম‍্যাচে পায়নি আর্জেন্টিনা। ছিলেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও।

আজ টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। প্রথমার্ধের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই লাওতারোর বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন সিমিওনে।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি হন্ডুরাস। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মধ্য আমেরিকার দলটিকে।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির আরেকটি ইতিবাচক বার্তা দিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সকে ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।

আর্জেন্টিনা আগামী বুধবার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম‍্যাচে আইসল‍্যান্ডের মুখোমুখি হবে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম‍্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার অভিযান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com