

নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেই ক্রমবর্ধমান বিরোধিতার মুখে পড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন তার অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনীহা দেখানো কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের একটি অংশ এখন বিভিন্ন ইস্যুতে ভিন্নমত প্রকাশ করছে।
গত এক সপ্তাহে একাধিক রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের ইরাননীতি, হোয়াইট হাউসের বলরুম নির্মাণে এক বিলিয়ন ডলার বরাদ্দ এবং এক দশমিক আট বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিলের বিরোধিতা করেছেন। এছাড়া প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিলও পাস করেছে, যা ট্রাম্পের অবস্থানের বিপরীত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে রিপাবলিকানদের মধ্যে অসন্তোষের আরেক কারণ হিসেবে সিনেটর বিল ক্যাসিডি ও জন কর্নিনের পুনর্নির্বাচনের বিরোধিতাকে দেখা হচ্ছে। পাশাপাশি জাতীয় গোয়েন্দা পরিচালক পদে বিল পুল্টের অন্তর্বর্তী নিয়োগ নিয়েও দলের ভেতরে প্রশ্ন উঠেছে। সিনেটের সাবেক রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলে তিনি পুল্টের স্থায়ী নিয়োগকে সমর্থন করবেন না।