রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

অফিস পলিটিক্স থেকে কিভাবে বাঁচবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ০ বার

অফিস পলিটিক্স বা কর্মক্ষেত্রের রাজনীতি যে কোনো কর্মজীবনেরই একটি বাস্তব অংশ। অফিসে এমন অনেক সহকর্মী পাবেন যারা বসের কাছে ভালো হতে গিয়ে অযৌক্তিকভাবে অন্যদের সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করতে থাকেন। এতে তিনি নিজেকে একপ্রকার মেরুদণ্ডহীন প্রাণী হিসেবে উপস্থাপন করেন। সাধারণত অফিসের সহকর্মীরাদল, উপদল, ক্ষুদ্র দল বা একক দলে বিভক্ত হয়ে থাকেন। তারপরেও একসঙ্গে চা পান, লাঞ্চ গ্রহণ, একে অন্যের জন্মদিন পালন সবই করেন; থাকে না শুধু পারষ্পারিক বিশ্বাস আর শ্রদ্ধা।

বিশেষজ্ঞদের মতে, অফিস পলিটিক্স পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সঠিক কৌশল ও ইতিবাচক মানসিকতা বজায় রেখে এর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা পুরোপুরি সম্ভব।

চলুন জেনে নিই অফিস পলিটিক্স বুদ্ধিমত্তার সঙ্গে সামলানোর কিছু কার্যকর উপায়:

১. কাজের মানেই হোক আসল পরিচয়

অফিস পলিটিক্সের সবচেয়ে বড় প্রতিষেধক হলো নিজের পারফরম্যান্স। আপনার কাজ যদি নিখুঁত এবং সময়োপযোগী হয়, তবে ব্যাক-বাইটিং বা গ্রুপিং আপনার বড় কোনো ক্ষতি করতে পারবে না। নিজের দক্ষতা প্রতিনিয়ত বৃদ্ধি করুন, যেন কর্তৃপক্ষ আপনার ওপর নির্ভর করতে বাধ্য হয়।

২. গসিপ থেকে দূরত্ব বজায় রাখুন

অফিসের লাউঞ্জ বা লাঞ্চ টেবিলে সহকর্মীদের নিয়ে পরচর্চা হওয়াটা খুব সাধারণ ঘটনা। এই ধরনের আলোচনা থেকে নিজেকে কৌশলে সরিয়ে রাখুন। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার সামনে অন্য কারো সমালোচনা করছে, সে অন্য কোথাও গিয়ে আপনার সমালোচনাও করতে পারে। কারো ব্যাপারে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকাই শ্রেয়।

৩. পেশাদার সম্পর্ক ও ব্যক্তিগত সীমানা নির্ধারণ

সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, তবে পেশাদারিত্বের সীমানা বজায় রাখুন। নিজের ব্যক্তিগত জীবন, দুর্বলতা বা ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না। সম্পর্ক যত পেশাদার হবে, রাজনীতির শিকার হওয়ার সম্ভাবনা তত কমে যাবে।

৪. নিরপেক্ষ থাকুন 

অফিসে বিভিন্ন দল বা ‘গ্রুপ’ থাকা অস্বাভাবিক নয়। কোনো নির্দিষ্ট গ্রুপের অংশ হওয়া থেকে বিরত থাকুন। সবার সঙ্গে সমানভাবে মিশুন এবং যে কোনো প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। কোনো পক্ষ না নিলে কারো শত্রু হওয়ার আশঙ্কা থাকে না।

৫. সবকিছুর লিখিত প্রমাণ রাখুন

অফিস পলিটিক্সের একটি বড় হাতিয়ার হলো ভুল বোঝাবুঝি তৈরি করা বা অন্যের ওপর দোষ চাপানো। তাই যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, কাজের দায়িত্ব বা সিদ্ধান্তের ক্ষেত্রে ইমেইল কমিউনিকেশন ব্যবহার করুন। লিখিত প্রমাণ বা ডকুমেন্টেশন থাকলে কেউ আপনার কাজের কৃতিত্ব কেড়ে নিতে পারবে না বা মিথ্যে অপবাদ দিতে পারবে না।

৬. আবেগ নিয়ন্ত্রণ ও শান্ত থাকা

অফিসে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে বা আপনাকে ছোট করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে রেগে যাবেন না। ঠান্ডা মাথায়, পেশাদারভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। আপনার শান্ত ও সংযত আচরণই অনেক সময় প্রতিপক্ষের কৌশল নস্যাৎ করে দিতে পারে।

বিশেষজ্ঞের মদতে, কর্মক্ষেত্রে রাজনীতি থাকবেই, কিন্তু সেখানে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। পলিটিক্সের অংশ না হয়ে, নিজের কাজে ফোকাস করা এবং সবার সঙ্গে একটি সুস্থ পেশাদার দূরত্ব বজায় রাখাই ক্যারিয়ারে সফল হওয়ার আসল চাবিকাঠি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com