বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে কারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫০ বার

বিশ্বকাপে গোল্ডেন বুট দৌড় এখন রূপ নিয়েছে এক ঐতিহাসিক প্রতিযোগিতায়। এবারের বিশ্বকাপ মঞ্চে গোলের লড়াই এখন যেন তিন মহাতারকার ব্যক্তিগত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আসরে় এ পর্যন্ত দুই ম্যাচ শেষে পাঁচ গোল নিয়ে সবার ওপরে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। চারটি করে গোল নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেএবং নরওয়ের আর্লিং হলান্ড।

বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার, যখন প্রথম দুই ম্যাচ শেষে তিনজন ফুটবলার চার বা তার বেশি গোল করেছেন। এর আগে ১৯৫৪ সালে এমন ঘটনা ঘটেছিল।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন মেসি। ৩৯ ছুঁই ছুঁই এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ২৮টি বিশ্বকাপ ম্যাচে ১৮ গোল করেছেন এবং চলতি আসরে আর্জেন্টিনার পাঁচটি গোলের সবকটি এসেছে তার পা থেকেই।

অন্যদিকে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জয় এনে দেন এমবাপ্পে। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৬, যা জার্মানির মিরোস্লাভ ক্লোসের রেকর্ড স্পর্শ করেছে।

পিছিয়ে নেই নরওয়ের আর্লিং হলান্ডও। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে দলকে শেষ বত্রিশে তুলে দিয়েছেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই একাধিক গোল করা ষষ্ঠ ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন এই ফরোয়ার্ড।

তবে এই তিন তারকা শুধু গোল্ডেন বুটের জন্যই লড়ছেন না, বরং বিশ্বকাপের সর্বকালের গোলের রেকর্ডও তাদের লক্ষ্য। এই লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইনও। ঘানার বিপক্ষে জোড়া গোল করে এর মধ্যেই নিজের অবস্থান জানান দিয়েছেন এই খেলোয়াড়।

সাবেক স্কটল্যান্ড ফরোয়ার্ড অ্যালি ম্যাককোয়েস্টের মতে, স্বাভাবিক ফুটবল প্রতিভার বিচারে মেসি এগিয়ে থাকলেও গোল করার দক্ষতায় হলান্ড বর্তমানে সবার সেরা।

অন্যদিকে ইংল্যান্ডের সাবেক ফুটবলার কারেন কার্নি বলেন, ‘এটি ছিল তারকাদের দিন, যেখানে মেসি আলো কেড়ে নিলেও এমবাপে ও হলান্ডও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।’

চলতি আসরে নতুন ৪৮ দলের ফরম্যাটে ম্যাচের সংখ্যা বেড়েছে। ফলে গোল করার সুযোগও বেড়েছে, যা বিশ্বের সেরা আক্রমণভাগের খেলোয়াড়দের আরও সুবিধা করে দিচ্ছে।

এখন সবার নজর গোল্ডেন বুটের লড়াইয়ে। মেসি, এমবাপে, হলান্ড ও কেইনের মধ্যে কে শেষ পর্যন্ত সেরা গোলদাতার মুকুট জিতবেন, সেটিই হয়ে উঠেছে বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com