বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

কমল সোনা-রুপার দাম, আজ ভরি কত?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৫ বার

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে তেজাবী সোনা ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৪ জুন) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে সারা দেশে সোনার গহনার এই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার বর্তমান ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ১০২ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার গহনা প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ৫৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৬৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৭৪০ টাকায় বিক্রি হবে।

পাশাপাশি রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে; যার মধ্যে ২২ ক্যারেট রুপার গহনা প্রতি ভরি ৪ হাজার ৮৪০ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাজুস স্পষ্ট জানিয়েছে, সোনার গহনার বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে কোনোভাবেই আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার ডিজাইন ভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। রুপার গহনার ভ্যাটের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে খুব শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com