শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

‘জামায়াতপন্থি আইনজীবীদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৯ বার

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছে বিএনপির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। একই সঙ্গে গত চার মাসে তারা রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িয়েছিলেন কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে তিনি।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এম বদরুদ্দোজা বাদল।

বদরুদ্দোজা বাদলের মতে, তাদের পদত্যাগের বিষয়টি ‌‘উদ্দেশ্যপ্রণোদিত’। তিনি বলেন, উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা।

তিনি বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কিংবা অ্যাটর্নি জেনারেল পদে থাকা ব্যক্তিদের স্বেচ্ছায় পদত্যাগের নজির রয়েছে। কিন্তু যাঁরা মঙ্গলবার পদত্যাগ করেছেন, তাঁরা নতুন সরকারের অধীনে চার মাস দায়িত্ব পালন করেছেন, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন এবং পদ-পদবিও ব্যবহার করেছেন।

মঙ্গলবার ইসলামিক লয়ার্স কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তারা জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের বিষয়টি উল্লেখ করেন।

এই পদত্যাগের প্রতিক্রিয়ায় বদরুদ্দোজা বাদল বলেন, যদি তারা সত্যিই সরকারের নীতির বিরোধী হয়ে থাকতেন, তাহলে সরকার গঠনের পরপরই পদত্যাগ করতেন। চার মাস দায়িত্ব পালনের পর এমন সিদ্ধান্ত নেওয়ায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পদত্যাগকারী আইন কর্মকর্তারা দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রের পক্ষে কাজ করেছেন নাকি কোনো ধরনের অন্তর্ঘাতমূলক ভূমিকা পালন করেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের পরিচালিত মামলার নথি, আপিল সংক্রান্ত মতামত এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ভূমিকা পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আইন মন্ত্রণালয়ে সম্ভাব্য রদবদলের অংশ হিসেবে এই পদত্যাগ কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে তার মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই তাদের পদত্যাগ করা উচিত ছিল।

তিনি আরও বলেন, সরকারের কাছ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার পর শেষ মুহূর্তে সরকারের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-তারা এতদিন রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কতটা আন্তরিক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com