শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩ বার

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক পাসপোর্টের নতুন নকশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি নতুন পাসপোর্টের একটি নমুনা ছবি শেয়ার করেন। খবর সিএনএনের।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে, স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!’

প্রকাশিত নমুনা পাসপোর্টের ভেতরের পাতায় ট্রাম্পের একটি বড় প্রতিকৃতি দেখা যায়। পেছনের অংশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর সংযুক্ত রয়েছে। বিপরীত পাতায় রয়েছে শিল্পী জন ট্রাম্বুলের আঁকা বিখ্যাত দ্য ডিক্লারেশন অফ ইনডিপেনডেন্স চিত্রকর্ম।

জানা গেছে, ট্রাম্পের নতুন এই প্রতিকৃতিটি সরকারি ভবনে থাকা প্রতিকৃতির ভিত্তিতে তৈরি। পাসপোর্টটি চলতি বছরের শুরুতে স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত আগের নকশা থেকে ভিন্ন।

পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও একই নকশার ছবি প্রকাশ করে লেখা হয়, আমেরিকার ২৫০তম বার্ষিকী স্মরণে নতুন মার্কিন পাসপোর্ট।

এই সীমিত সংস্করণের স্মারক পাসপোর্ট প্রথম ঘোষণা করা হয় গত এপ্রিলে। এতে বিশেষ শিল্পকর্ম ও সামনের, পেছনের এবং ভেতরের কভারে নতুন নকশা সংযোজন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকে সরাসরি পাসপোর্ট নবায়নকারীদের জন্য ডিফল্ট সংস্করণ হিসেবে দেওয়া হবে। অনলাইনে বা অন্যান্য পাসপোর্ট অফিস থেকে আবেদনকারীরা আপাতত আগের নকশার পাসপোর্টই পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com