রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৩৩ বার

একদিনের ব্যবধানে দুটি সিরিজ স্থগিত হলো বাংলাদেশ ক্রিকেট দলের। গতকাল টাইগারদের নিউজিল্যান্ড সিরিজ স্থগিত হওয়ার পর আজ শ্রীলঙ্কার সফর স্থগিতের ঘোষণা এলো। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী আগামী মাসে (জুলাই) এই সফরে যাওয়ার কথা ছিল। এর আগে শ্রীলঙ্কা রাজি থাকলে আগস্টে তিন টেস্টের সিরিজ খেলতে যেতে রাজি ছিল বিসিবি।

তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আগস্টে কোনো খেলার সূচি ফাঁকা রাখেনি। সেই সময় টি-২০ প্রিমিয়ার লিগ আয়োজন করার পরিকল্পনা করে তারা।

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। এ নিয়ে মোট পাঁচটি সিরিজ স্থগিত হলো বাংলাদেশের। পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজের পর শ্রীলঙ্কা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com