মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলের রাজপুত্রের শেষ অধ্যায়! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহ্যাম চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বিশ্বকাপ হেরে আবেগঘন বার্তায় যা বললেন মেসি রাজকীয় সংবর্ধনা ও বিজয় শোভাযাত্রায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরv হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া

নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২ বার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায়) শুরু হবে ম্যাচটি। তার আগে নিউইয়র্কে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষ দিকে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাতে ব্রুকলিনে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউইয়র্ক পুলিশ। সেখানে পৌঁছে তারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।

কর্তৃপক্ষের ভাষ্য, আহতদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ব্যস্ত এই এলাকায় সংঘটিত গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি নিউইয়র্ক পুলিশ। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন চলছিল। সেই উৎসবের মধ্যেই নিউইয়র্কের এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com