মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

যোগ করা সময়ের গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৮ বার

যোগ করা সময়ে মিকেল মেরিনোর করা একমাত্র গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত শেষ ষোলোর এই লড়াইয়ে জয়ের সুবাদে ২০১০ সালে শিরোপা জয়ের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে অনুষ্ঠিত ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, ঠিক তখনই ফেরান তোরেসের বাড়ানো দুর্দান্ত পাস থেকে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে বল জালে জড়ান মিকেল মেরিনো। পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরাস্ত করে করা এই গোলই স্পেনকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়।

গোলের ঠিক আগে মেরিনো প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জে মাটিতে পড়ে গেলে বাঁশি বাজান রেফারি। এ সময় এক পর্তুগিজ খেলোয়াড় প্রতিবাদে ব্যস্ত থাকলেও মেরিনো দ্রুত বল খেলায় ফেরান, এরপর দৌড়ে প্রতিপক্ষের গোলমুখে গিয়ে ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন।

ম্যাচের শেষ দিকে স্পেনকে কিছুটা চাপে ফেলেছিল পর্তুগাল। তারা দুইবার সমতাসূচক গোলের খুব কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা নিজেদের এগিয়ে থাকা ধরে রাখতে সক্ষম হয়।

এই ম্যাচটি পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে দলকে তুলতে চেয়েছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ হলো না।

এবার শেষ আটে স্পেনের প্রতিপক্ষ হবে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইংলউডে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হবে স্পেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com