বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বাড়ল ৪৩০০ জনে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৮ বার

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৩৩৩ জনে।

দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন। খবর: শাফাক নিউজ

হোর্হে রদ্রিগেজ বলেন, এখনো ৩১৫ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনে অপরিবর্তিত রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়। অন্যদিকে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি হস্তান্তর করবেন। এটি সরকারের পুনর্বাসন কর্মসূচির অংশ।

সরকার জানায়, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বা মারাত্মক কাঠামোগত ক্ষতির মুখে পড়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রায় ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ জন্য ওসমা ও চুসপা শহরে প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার এলাকায় ৪০টি আবাসন প্রকল্পের স্থান নির্ধারণ করা হয়েছে।

হোর্হে রদ্রিগেজ বলেন, জীবিত কাউকে উদ্ধারের আশা যতক্ষণ থাকবে, ততক্ষণ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com