মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলের রাজপুত্রের শেষ অধ্যায়! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহ্যাম চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বিশ্বকাপ হেরে আবেগঘন বার্তায় যা বললেন মেসি রাজকীয় সংবর্ধনা ও বিজয় শোভাযাত্রায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরv হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া

উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে সিঙ্গাপুর। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ওই দুই বাংলাদেশির নাম রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত শেষে গত ৮ জুলাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুক্রবার (১৭ জুলাই) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এ তথ্য জানিয়েছে

বাংলাদেশে পৌঁছানোর পর একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইএসডি জানায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তবে তদন্তে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সংস্থাটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com