মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের ফাইনালের আগে সতীর্থদের কেন সবকিছু ভুলে যেতে বলেছিলেন মেসি সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ফুটবলের রাজপুত্রের শেষ অধ্যায়! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহ্যাম চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বিশ্বকাপ হেরে আবেগঘন বার্তায় যা বললেন মেসি রাজকীয় সংবর্ধনা ও বিজয় শোভাযাত্রায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির

মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬ বার

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল দেখতে সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে এফ-১৬ যুদ্ধবিমান, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং হাজার হাজার ফেডারেল নিরাপত্তা সদস্য।

হোয়াইট হাউস জানিয়েছে, বিশ্বকাপের ফাইনালকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণিবিন্যাস ‘লেভেল-১’ বিশেষ অনুষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্টের উপস্থিতির কারণে স্টেডিয়াম ও এর আশপাশে আকাশপথেও জারি করা হয়েছে অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা। নিষিদ্ধ আকাশসীমা পর্যবেক্ষণে থাকবে এফ-১৬ যুদ্ধবিমান, আর স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন স্নাইপাররা। পুরো নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবে হাজার হাজার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সদস্যসহ বিভিন্ন ফেডারেল সংস্থা।

নিরাপত্তাজনিত কারণে দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। হোয়াইট হাউস ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি দ্য টেলিগ্রাফ স্পোর্টকে বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান কিংবা কংগ্রেসে দেওয়া বার্ষিক ভাষণের নিরাপত্তার সমপর্যায়ের।

তার ভাষায়, ‘সত্যি বলতে, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন। তিনি জানান, নিউ জার্সি অঙ্গরাজ্যের পুলিশকে সহায়তা করতে বহু ফেডারেল সংস্থাকে একসঙ্গে কাজ করতে হচ্ছে।’

টুর্নামেন্ট শুরুর আগে হোয়াইট হাউসের টাস্কফোর্স সতর্ক করে জানিয়েছিল, গত এপ্রিল মাসে হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজে নিরাপত্তা ভেঙে এক অস্ত্রধারীর প্রবেশের ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কবার্তা ছিল।

জুলিয়ানি জানান, ওই প্রেক্ষাপটেই ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদান অনুমোদন করা হয়। তিনি বলেন, ‘এখন পর্যন্ত টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ কোনো বড় নিরাপত্তা বিঘ্ন ছাড়াই সম্পন্ন হয়েছে। আমরা চাই শেষ ম্যাচটিও একইভাবে নিরাপদভাবে শেষ হোক।’

টুর্নামেন্ট শুরুর আগেই দ্য টেলিগ্রাফ স্পোর্ট জানিয়েছিল, ট্রাম্প সম্ভবত ফাইনাল ম্যাচেই উপস্থিত থাকবেন। ম্যাচ শেষে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।

ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি মাথায় রেখেই গত দুই বছর ধরে ফেডারেল সংস্থা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছে।

ইতোমধ্যে ফাইনাল উপলক্ষে জারি করা অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় একটি ছোট বেসামরিক বিমানকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা কমান্ড (নোরাড) জানিয়েছে, যুদ্ধবিমানগুলো প্রথমে আলোক সংকেতের মাধ্যমে পাইলটকে সতর্ক করে এবং পরে বিমানটিকে নিরাপদে নিষিদ্ধ আকাশসীমার বাইরে নিয়ে যায়।

নোরাড আগেই ঘোষণা দিয়েছিল, শুক্রবার থেকে ফাইনাল পর্যন্ত নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জারি করা অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হবে। এবারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

এদিকে, টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের আশপাশের নিষিদ্ধ আকাশসীমায় উড়তে থাকা শত শত ড্রোন জব্দ করেছে এফবিআই।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির মধ্য দিয়েই এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com