বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

আবারও বাড়ল সোনা ও রুপার দাম, ভরি কত?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫১ বার

দেশের বাজারে আবারও বেড়েছে তেজাবী সোনা ও রুপার দাম। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং নতুন মূল্য নির্ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সোনা ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৯ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম হয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার ১৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা, যা প্রতি ভরিতে প্রায় ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৩ হাজার ৯৮৩ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা এবং প্রতি ভরি প্রায় ১ লাখ ৫০ হাজার ২৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৪১০ টাকা, ফলে প্রতি ভরির দাম হয়েছে প্রায় ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৯০ টাকা, যা প্রতি ভরিতে প্রায় ৪ হাজার ৫৪৯ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯০৭ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৫৫ টাকা, যা প্রতি ভরিতে প্রায় ২ হাজার ৯৭৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গহনার নকশা অনুযায়ী প্রচলিত নিয়মে পৃথক মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্যতালিকা অনুসরণ করে সোনা ও রুপা বিক্রির অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com