বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ বার

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরা চলা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত নেওয়ার পর দেশটির নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী।

আজ শনিবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতির দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তার পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এদিকে, পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, কেন্দ্র সরকার তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ায় ‘সদিচ্ছায়’ আন্দোলনের ইতি টানা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর পদত্যাগ এবং নতুন মন্ত্রী নিয়োগের এই বড় পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com