বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন সিনেমায় রাজ সাবিলা নতুন জাতীয় বেতন স্কেলের প্রভাব : মড়ার উপর খাঁড়ার ঘা তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান ট্রাম্প মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম রেকর্ড ট্রান্সফার ফিতে এনজোকে দলে ভেড়াল ম্যানসিটি ফের সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান, বিয়ের অনুষ্ঠানে হামলায় হতাহতের দাবি বঙ্গভবনের পাশের সড়ক ও ফুটপাত অবৈধ দখলে যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। এরপর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জানাতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য টেলিফোন নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com