রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

২৪৩ যাত্রী নিয়ে জাভা সাগরে ফেরিডুবি, উদ্ধার ১০২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

জাভা সাগরে খারাপ আবহাওয়ার মধ্যে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি ফেরি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ফেরিতে থাকা আরও যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকালে বিবিসি এ খবর প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, রোববার ভোরে সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করার পর ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফেরিটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে ফেরিটিকে বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে সর্বশেষ অবস্থান করতে দেখা যায়।

খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটি সমস্যায় পড়ার পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল।

উদ্ধার অভিযান এখনও চলছে। ফেরিতে থাকা বাকি যাত্রীদের অবস্থান এবং তাদের মধ্যে কতজন এখনও নিখোঁজ, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com