বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

‘কচিকন্ঠের আসর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার

ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কন্ঠের আসর’-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তরুণ সংগঠক আর আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেস্ট ও মেডেল প্রদান আর নৈশভোজের মধ্যদিয়ে চমৎকার আয়োজন ছিলো অনুষ্ঠানটিতে- এমন মন্তব্য অতিথি-সুধীবৃন্দের। রোববার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ফ্লাশিং-এর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ব্যায়োয়েট-এর বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের কল্যাণে নিয়োজিত সংগঠনটির দীর্ঘ ৫০ বছরের যাত্রার ভূয়সী প্রশংসা এবং আগামীতেও সংগঠনটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রোববার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে আগতদের স্বাগত জানানোর মধ্যদিয়ে শুরু হয় ‘কচি কন্ঠের আসর’-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এসময় সকল অতিথিদের সংগঠনটির ‘কোট পিন’ উপহার দেয়া হয়। এরপর অ্যাপিটাইজার গ্রহণের পর শুরু হয় মূল অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ফাস্ট সেক্রেটারী আরিফুর রহমান, খানস টিউটোরিয়াল এর চেয়ারপার্সন নাঈমা খান, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, সাবেক পরিচালক আবিদ রহমান, সংগঠনটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন, সিইও হাসিব এ হোসাইন, পরিচালক (আন্তর্জাতিক) হুমায়রা হোসাইন প্রমুখ।

 পরবর্তীতে নতুন প্রজন্মের শিল্পীরা (দেশী-বিদেশী) সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী ও জোহরা আলীম নূপুর। এরপর ‘কচি কন্ঠের আসর’-এর সাথে সম্পৃক্ত থেকে অবদান রাখার জন্য বিশিষ্টজনদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং ‘কচি কন্ঠের আসর মেডেল’ তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা হেমায়েত হোসাইন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নতুন প্রজন্মের রাফি আহমেদ ও নওশিন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিশু-কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com