শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার

সংগীতের কিংবদন্তি ও ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত গায়িকা এমএস সুব্বুলক্ষ্মী। তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘এমএস- আ লিগ্যাসি অন স্ক্রিন’-এ তাকে এই ভূমিকায় দেখা যাবে।

১৬ সেপ্টেম্বর সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে রাশমিকা জানান, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ।

সুব্বুলক্ষ্মীর কণ্ঠের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আপনার কণ্ঠে এক অনন্য ঐশ্বরিক শক্তি রয়েছে। আপনার গান শুনলে সত্যিই মনে হয়, আমি যেন ঈশ্বরের সান্নিধ্যে বসে আছি। এটা আশীর্বাদ।’

সুব্বুলক্ষ্মীকে উদ্দেশ করে রাশমিকা আরও বলেন, ‘আম্মা, আপনি আমাকে আপনার জীবনের একটি ছোট অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। এ জন্য আমি সব সময় কৃতজ্ঞ থাকব। আমি অবশ্যই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, কথা দিচ্ছি।’

‘এমএস- আ লিগ্যাসি অন স্ক্রিন’ পরিচালনা করছেন ‘জার্সি’ সিনেমার নির্মাতা গৌতম তিনানুরি।

এদিকে চোট থেকে সুস্থ হয়ে আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন রাশমিকা। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে সিনেমাটির শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com