মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার

কুমিল্লার দেবীদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে ইমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি রাবেয়া বেগম।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ​নিহতরা হলেন- ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। এ ঘটনায় ​অভিযুক্ত যুবক ইমনকে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখেন স্থানীয়রা। আটককৃত ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com