বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসংক্রান্ত অনিশ্চয়তা কেটেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটির দিন হিসেবে ধার্য করা হয়েছে।

ফলে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষাষ্ঠানসমূহের স্বাভাবিক কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এতে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (যা পূর্বে ২০ মে জারি করা হয়েছিল)। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের ছুটির নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
ফলে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।

এদিকে, আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে থাকা সংরক্ষিত ছুটি থেকে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি দেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com