

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি আবাসিক বাড়িতে গভীর রাতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকাভিত্তিক টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, ডারবানের দক্ষিণে অবস্থিত কোয়ামাধুথা টাউনশিপে এই হামলার ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই হামলায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
স্থান ত্যাগ করার আগে হামলাকারীরা বাড়িওয়ালার একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি