বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমাদের পারস্পরিক স্বার্থ গভীরভাবে জড়িত।’

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট । স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছানোর পর দুই নেতা লাল গালিচায় করমর্দন করেন। এরপর ট্রাম্প ও শি’র মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠকের আগেই এই মন্তব্যগুলো সামনে এলো।

বৈঠকে বাণিজ্য, প্রযুক্তিগত প্রতিযোগিতা- বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তেহরানের প্রতি বেইজিংয়ের কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের মতো জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনার প্রত্যাশা করছেন।

তিনি বলেন, দু’দেশের উচিত ‘সহযোগিতাকে প্রধান ভিত্তি, সীমার মধ্যে প্রতিযোগিতা, নিয়ন্ত্রণযোগ্য মতপার্থক্য এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করে একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করা।’

ট্রাম্পের রাজনৈতিক স্লোগানের প্রতি ইঙ্গিত করে শি জিনপিং বলেন, ‘চীনা জাতির গৌরবময় পুনরুত্থান এবং আমেরিকাকে আবারও মহান করার (মেক আমেরিকা গ্রেট এগেইন) লক্ষ্য পুরোপুরি একসঙ্গে চলতে পারে।’

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, দুটি পরাশক্তি কীভাবে একসঙ্গে চলতে পারে তার জন্য উভয় পক্ষের একটি ‘সঠিক পন্থা তৈরি’ করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

দৃঢ়তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি অর্জন করতে পারব। আমি বিশ্বাস করি উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সফর ফলপ্রসূ হবে, আমাদের দুই দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে এবং বিশ্ব শান্তির জন্য নতুন আশা জাগিয়ে তুলবে।’

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় গতকাল বুধবার ওয়াশিংটনে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছালে শি ও তার স্ত্রী পেং লিউয়ানকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

চীনের প্রেসিডেন্টের ওয়াশিংটনে এ সফরকে দুই পরাশক্তির সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কেননা বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে দুই দেশের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com