

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় একটি ব্রিজের কাছে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
সিরিয়ার আল-ইখবারিয়া টিভির তথ্যমতে, হামলাটি কোনো এক “অজ্ঞাতপরিচয় গোষ্ঠী” চালিয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে সিভিল ডিফেন্সের টিম। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও হামলাকারীদের চিহ্নিত করতে পুরো এলাকা ঘিরে ফেলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।