রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সৌদির বিমানবন্দরে হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি ভয়াবহ ঘটনা।’

ট্রাম্প আরও বলেন, ‘সৌদি আরবের সেনারা ভালো যোদ্ধা। তবে আমার মনে হয়, হামলাটি ছিল ভয়াবহ।’

শনিবারের ওই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com