মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ একাধিক রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট

দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫ বার

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন রাহুল গান্ধীসহ ১১ বিরোধী নেতা। একই দাবিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ মিছিলও করেন তারা, যদিও মাঝপথে তা আটকে দেয় দিল্লি পুলিশ। খবর আনন্দবাজার।

সোমবার (১২ অক্টোবর) বিকালে কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে করে যাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের নেতারা। পরে বারাখম্বা এলাকায় বাস থেকে নেমে হেঁটে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা। কিন্তু ভগবান দাস মার্গে পুলিশ ও আধাসেনা মানবশৃঙ্খল তৈরি করে মিছিল আটকে দেয়।

এর ঠিক আগেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করেন রাহুল। কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘জ্ঞানেশ কমার ভয়ে আছেন। রাতে ঘুমোতে পারছেন না। তিনি এই সাংবাদিক বৈঠকও দেখছেন।’

রাহুলের বার্তা, ‘রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার দেশসেবা। আপনি অপরাধ করেছেন, কিন্তু মূল অপরাধী নন। আমরা জানি, আপনি কী পরিমাণ চাপের মধ্যে রয়েছেন।’

তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভাল ও গৌতম আদানি জ্ঞানেশের ওপর চাপ সৃষ্টি করছেন।

পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক দাবি করেন রাহুল। বলেন, ‘৫০ শতাংশ পুলিশ আধিকারিক বলছেন, বিরোধীরা ঠিক কাজ করছেন। পুলিশকর্মীরাও প্রশ্ন তুলছেন, ‘জ্ঞানেশ কুমারের মতো একজন চোরকে আমরা কেন রক্ষা করছি’?’

এদিন বিকাল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ১১ নেতা। তারা হলেন – রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, এমএ বেবি, ডি রাজা, মহুয়া মাজি, সুপ্রিয়া সুলে এবং ইটি মহম্মদ বশির। অভিযোগ ‘ভোটচুরি’ এবং ‘অসাংবিধানিক কার্যকলাপ’। দাবি – সিইসির অপসারণ এবং এসআইআর প্রক্রিয়া বাতিল। মঙ্গলবার (১৩ অক্টোবর) এই মামলার শুনানি হতে পারে।

অন্যদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরেও উত্তেজনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে আর বিক্ষোভ করতে পারবে না সিজেপি। তাদের জন্য রামলীলা ময়দান, বুরারি মাঠ ও পূর্ব দিল্লির সিবিডি মাঠ নির্ধারণ করা হয়েছে। ১১ অক্টোবর পুলিশ কমিশনার অনুরাগ কুমারের নির্দেশে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে বাতিল করা হয়। অথচ ২৮ এপ্রিলের নির্দেশিকায় যন্তর মন্তরকেই প্রতিবাদস্থল করা হয়েছিল।

এই নির্দেশিকার পর ককরোচ প্রধান অভিজীত দিপক বলেন, ‘এবার পুরো দেশই যন্তর মন্তর হবে।’

এদিনের মিছিলে ব্যাটম্যানের মুখোশ পরে নজর কাড়েন রাহুল। এনএসইউআই কর্মীরা ওই মুখোশ বিলি করেন, যার মাধ্যমে রাহুলকে অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে তুলে ধরছে কংগ্রেস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com