মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলার পর জাতীয় দলকে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলার ইতি টানার মুহূর্তে এবার প্রকাশ্যে এসেছে তার বিদায়ের কিছু অপ্রকাশিত দৃশ্য।

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস প্রকাশিত এক ভিডিওতে আর্জেন্টিনার জার্সিতে খেলার অভিজ্ঞতা, আবেগ ও গর্বের কথা তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

নিজের তরুণ বয়সের মেসিকে কী পরামর্শ দিতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপভোগ করো। সবকিছু আরও বেশি উপভোগ করো। সত্যি বলতে, ফুটবল দুনিয়ায় যা অর্জন করেছি, সেসবের সবটা হয়তো তখন বুঝতে পারিনি।’

জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার স্মৃতিচারণা করতে গিয়ে মেসি বলেন, ‘এখানে আসতে আমার খুব ভালো লাগত। ২০ বছরের বেশি সময় কাটিয়েছি এখানে। তাই বিদায় নেওয়া সহজ নয়। এত বছর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার জার্সি পরার অনুভূতি তুলে ধরে মেসি আরও বলেন, ‘এই জার্সি পরা এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি হেরেছি, জিতেছি কিন্তু এই জার্সি পরাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব সময় সেভাবেই দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসির অর্জনের তালিকা যেমন সমৃদ্ধ, তেমনি রয়েছে নানা উত্থান-পতনের স্মৃতি। ব্যর্থতার হতাশা পেরিয়ে জাতীয় দলকে একাধিক বড় শিরোপা এনে দিয়েছেন তিনি। তাই বিদায়ের এই মুহূর্তে তার কণ্ঠে উঠে এসেছে দেশের জার্সির প্রতি ভালোবাসা, গর্ব আর দীর্ঘ পথচলার প্রতি কৃতজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com