বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে পালালেন বিএসএফ সদস্যরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি কৃষকের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বাংলাদেশি গ্রামবাসী লাঠি হাতে প্রতিবাদ করলে ককটেল ও গুলি ছুড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।

আজ শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭-এর ৪-এস নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্তবাসী জানান, বুড়িমারী বামনদল সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে বাংলাদেশের কৃষকরা কাজ করছিল। এ সময় বেশ কয়েকজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে কৃষকদের তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে তারা লাঠি সোটা দিয়ে নিয়ে কৃষকদের উপর হামলা চালায়। পরে কৃষকরাও লাঠি দিয়ে পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল, সাউন্ড বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের সীমানায় পালিয়ে যেতে বাধ্য হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির টহল দল। বিএসএফের অবৈধ অনুপ্রবেশ এবং গুলি-বোমা বর্ষণের ঘটনার কঠোর ও তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

তবে এ ঘটনার পর থেকে বামনদল সীমান্তে বিরাজ করছে চরম উত্তেজনা ও আতঙ্ক। সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক বিজিবি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তবে কেন ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com