রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে সিনিয়র আইনজীবীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৯১ বার

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জজ কোর্টের এক সিনিয়র আইনজীবীর মৃত্যু হয়েছে।

শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া মোহাম্মদ আবুল কালাম আজাদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, ‘হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ নামে এক রোগীর মৃত্যু হয়েছে।’

আবুল কালামের শ্যালক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সম্পাদক মো: খোরশেদুল আলম বলেন, ‘দুলাভাই আগে থেকে নিউরো রোগে আক্রান্ত ছিলেন। গত ২৩ জুন তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন যখন ওনাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান।’

খোরশেদুল আলম আরো জানান, ১০ দিন আগে আবুল কালামের করোনা পরীক্ষার নমুনা নেয়া হলেও তার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ‘ফলে উনি করোনা আক্রান্ত ছিলেন কি না জানি না। তবে করোনার লক্ষণ ছিল।’

দুই ছেলে ও এক মেয়ের জনক আবুল কালামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে। শনিবার দুপুরে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com