রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পূর্ণিমার জোয়ারে হাতিয়ায় ১০টি গ্রাম প্লাবিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩১২ বার

পূর্ণিমার জোয়ারে দ্বীপ উপজেলা হাতিয়ার পাঁচটি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। তিন দিন ধরে উপজেলার সূখচর, নলচিরা, চরঈশ্বর, হরনী ও চানন্দী ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভরা পূর্ণিমা সোমবার। তাই আগামী কয়েকদিন একই অবস্থা অপরিবর্তীত থাকবে।

সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না করায় বিপর্যস্ত এলাকায় জোয়ারে সহজে প্লাবিত হয়েছে। সূখচর ইউনিয়নের চরআমানউল্যা বাজার, বৌ-বাজার, চেয়ারম্যান বাজার ও নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরা ঘাট এলাকা এবং চরঈশ্বর ইউনিয়নের তালুদার গ্রাম, মাইচ্চা মার্কেট সহ দ্বীপের উত্তরাংশের হরনী ও চানন্দী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ সময় প্রায় ১০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

জোয়ারে বসতবাড়ী সহ নিমজ্জিত হয় ফসলি জমি, মাছের ঘের ও গবাদী পশুর আবাস্থল। নলচিরা ঘাটের প্রায় ২০টি দোকানঘর জোয়ারের স্রোতে ভেসে যায়। ক্ষতিগ্রস্থ হয়েছেন মৎস্য চাষীরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার যোগাযোগ করে কোনো ফল পাওয়া যায়নি। এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com