মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

কাশ্মির প্রশ্নে ভারতের বক্তব্যে সন্দেহ মার্কিন রাজনীতিবিদদের!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৫১১ বার

বিদেশি সাংবাদিক ও মার্কিন কংগ্রেসের সদস্যদের জন্য কাশ্মিরে অবাধ গতিবিধির ছাড়পত্র চেয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি লিখলেন ৬ জন মার্কিন ডেমোক্র্যাট রাজনীতিক। চিঠিতে তাদের অভিযোগ, আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা গত ১৬ অক্টোবরের বৈঠকে কাশ্মির পরিস্থিতি সম্পর্কে তাদের যা জানিয়েছিলেন, প্রকৃত চিত্রটি তেমন নয় বলেই নিজেদের কেন্দ্রের ভোটদাতাদের একাংশের থেকে জেনেছেন তারা। সেই কারণেই এ বিষয়ে স্বচ্ছতা আনা দরকার।

গত বৃহস্পতিবারেই মার্কিন বিদেশ দফতরের কার্যনির্বাহী সহ-সচিব অ্যালিস জি ওয়েলসের রিপোর্টে কাশ্মির পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। উপত্যকায় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাভাবিক অবস্থা ফেরানোর দিগ্‌নির্দেশও চাওয়া হয়েছে ভারত সরকারের কাছে। সেই দিনই শ্রিংলাকে চিঠিটি লিখেছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ডেভিড এন সিসালিনি, ডিনা টাইটাস, ক্রিসি হুলাহ্যান, অ্যান্ডি লেভিন, সুজ়ান ওয়াইল্ড এবং জেমস পি ম্যাকগভর্ন।

চিঠিতে শ্রিংলাকে অনেকগুলো প্রশ্ন করেছেন তাঁরা। যেমন— উপত্যকায় ল্যান্ডলাইন সংযোগ পুরোপুরি ফিরেছে কি না। না-ফিরলে কত বাকি আছে? প্রিপেড-সহ সমস্ত মোবাইল কবে থেকে কাজ করবে? সবাই ইন্টারনেট সংযোগ কবে থেকে পাবেন? গত ৫ অগস্ট থেকে জন নিরাপত্তা আইন-সহ অন্যান্য আইনে কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে কত জন নাবালক? জন নিরাপত্তা আইনে অভিযুক্তদের বিচারের পদ্ধতি কী? কার্ফুর অবস্থা কী এবং কবে থেকে উপত্যকাবাসী স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন? বিদেশি সাংবাদিকদের বাধা দেয়া হচ্ছে কেন? কবে সেই বাধা উঠবে? এবং মার্কিন কংগ্রেস সদস্য-সহ অন্য বিদেশি কর্তাদের কবে থেকে জম্মু-কাশ্মিরে যেতে দেয়া হবে?

হাউসের এই সদস্যেরা জানিয়েছেন, তাদের কেন্দ্রের অনেক ভোটদাতা কাশ্মিরে ৩৭০ অনুচ্ছেদ খারিজ, ইন্টারনেট ও টেলি-যোগাযোগ বিচ্ছিন্ন থাকা, স্থানীয় রাজনৈতিক নেতা ও সমাজকর্মীদের গ্রেফতারি এবং কার্ফু নিয়ে চিন্তিত। চিঠিতে তাদের বক্তব্য, ‘‘গোটা বিষয়টিতে তখনই স্বচ্ছতা আসবে, যখন সাংবাদিক ও কংগ্রেস সদস্যদের ওই এলাকায় অবাধ গতিবিধির ছাড়পত্র দেয়া হবে। আমরা ভারতকে আহ্বান জানাচ্ছি, তারা দেশি-বিদেশি সাংবাদিক ও অন্য বিদেশিদের জন্য জম্মু-কাশ্মিরের দরজা খুলে দিক।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com