শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রতারণার অভিযোগে অপু বিশ্বাসের বিরুদ্ধে আইনি নোটিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৩০ বার

চেক প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বাদশাহ বুলবুল নামে এক ব্যবসায়ী। আজ রোববার ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. মুনজুর আলমের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাদে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ এবং ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু তার কাছ থেকে ১০ লাখ টাকার ঋণ নেন। গত ৭ জুলাই সেই ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দেন অপু বিশ্বাস। তবে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দেয়। বিষয়টি অপুকে জানানো হলে, তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

আইনি নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে ব্যবসায়ীর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আসলে ঘটনাটি তেমন নয়। শাকিবের সঙ্গে ডিভোর্সের পর কিছুটা অর্থকষ্টের মুখে পড়েছিলাম। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন করে কিছু করার। তখন বগুড়ায় পারিবারিক কিছু সম্পদ বিক্রি করে বাদশাহ বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি ব্যবসা শুরু করি। কিন্তু কিছুদিন পর তার আচার-আচরণ আমার ভালো লাগছিল না। আমার সঙ্গে তিনি অশ্লীল আচরণও শুরু করেন। তাই বাধ্য হয়েই তার সঙ্গে ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। তখন থেকেই আমি ব্যবসা থেকে দূরে দূরে থাকতে শুরু করলাম। ঠিকমতো সময় দিতে পারতাম না দেখে বুলবুল সাহেব আমাকে অনুরোধ করেন ব্যবসায়িক কাজের জন্য আমি যেন চেকবইয়ের ২/৩টি পাতা স্বাক্ষর করে রাখি। সেখানে থেকেই ঝামেলার শুরু।’

তিনি আরও বলেন, ‘অনেক আগেই আমি আমার সেই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। কারণ আমার চেক বইয়ের মাঝখানের দুটি পাতা পাচ্ছিলাম না। গত বছর থানায় জিডিও করেছি। সেই চেক নিয়ে কীভাবে আইনি নোটিশ পাঠায়? আমার সম্মান নষ্ট করার জন্যই এমনটা করা হয়েছে। আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com