বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

এবার স্বাস্থ্যের পরিচালককে অব্যাহতির সিদ্ধান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৫৬ বার

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘তিনি আর এই পদে থাকছেন না, এটি নিশ্চিত। আজকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’

স্বাস্থ্যের এ পরিচালক লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন। এ ছাড়া ডা. আমিনুল হাসানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে।

এর আগে তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বাস্থ্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। পরে তার পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

করোনাভাইরাসের শনাক্ত সম্পর্কে ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেওয়ার পর থেকেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরস্পরকে দোষারোপের মধ্যেই পদত্যাগ করেন আবুল কালাম আজাদ। এবার রিজেন্ট কেলেঙ্কারীর জন্য অব্যাহতি দেওয়া হলো স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com