বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ঈদের আগের দিন ৪ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ২৮৫ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অন্যান্য ট্রেনগুলোর ছুটি (অফ ডে) বলবৎ থাকলেও কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বাতিল হয়ে গেছে। ঈদের আগের দিন ট্রেনগুলো চলবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক টার্ন্সপোটেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে বর্তমানে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে। এ ছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, কোরবানি ঈদের আগে-পরে ৯ দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশু পরিবহনের যানবাহন ছাড়া পণ্য পরিবহনের অন্য সব যান বন্ধ থাকবে। তবে আগের মতোই চালু থাকবে গণপরিবহন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com