শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভবিষ্যতে মানুষ আমাকে আর ভুল করতে দেখবে না: সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৩৪ বার

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ভবিষ্যতে মানুষ তাকে আর কোনো ভুল করতে দেখবে না। সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সাথে সময় কাটাছেন।

জুয়াড়িদের সাথে যোগাযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর কারণে গত বছর আইসিসি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। সেখানে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা আছে। এ শাস্তির সময় শেষে সাকিব সামনের অক্টোবরেই মাঠে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে দেয়া সাক্ষাৎকারে বাঁহাতি অলরাউন্ডার বলেন, ভবিষ্যতে মানুষ আমাকে খুব বেশি ভুল করতে দেখবে না। আমার জীবন অনেক বদলে গেছে। আমি এখন বিবাহিত ও আমার দুটো সন্তান আছে। আমার মেয়েরা আমার জীবনকে অনেক বদলে দিয়েছে।

যেদিন চলে গেছে তা নিয়ে না ভেবে সাকিব অতীত ভুলে গিয়ে সামনের দিনে খেলার মাঠে আরও দৃঢ়ভাবে ফিরে আসার বিষয়ে মনোযোগী হতে চান। ভালোভাবে ক্রিকেটে ফিরে আসাই তার সকল ভুলত্রুটি মুছে দেবে বলে বিশ্বাস করেন এ অলরাউন্ডার। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com