বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

মেট্রোরেলের শ্রমিকদের ভুয়া করোনা রিপোর্ট, রিজেন্টের এমডি গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৯০ বার

মেট্রোরেল প্রকল্পের শ্রমিকদের করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে এবার রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি তপন বলেন, ‘আজ শনিবার ভোরে গোপালগঞ্জের একটি বাসা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে মেট্রোরেলের ৭৬ শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দিয়েছিল।’

গ্রেপ্তার মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ কর্মীর ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, মেট্রোরেলে কর্মরত ৭৬ কর্মীর করোনার পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এ জন্য পরীক্ষা প্রতি সাড়ে তিন হাজার করে টাকা নেওয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com