শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ময়মনসিংহে শপিংমলে আগুন, পুড়ে গেছে ৩ দোকান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৪৫০ বার

ময়মনসিংহে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার রাতে। গাঙ্গিনারপাড় এলাকায় সূচনা সেন্টার পয়েন্ট নামের ওই ভবনটি একটি শপিংমল। ভবনের চতুর্থ তলায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ১০ তলা ভবনটির চতুর্থ তলায় জয় গার্মেন্টস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com