বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

উপসর্গ নিয়ে মৃত্যু, ৪ দিন পর জানা গেল করোনা ‌‘পজিটিভ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৯০ বার
অপরাধ, অপরাধ বার্তা, নিউজ, News, news, Bangla News,bangla news, banglanews, bdnews, bd news,Patuakhali,পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর চারদিন পর জানা গেল তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

গতকাল সোমবার রাতে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ জুলাই করোনার উপসর্গ নিয়ে গলাচিপার আমখোলার গোলাম মোস্তফা (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আইইডিসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এতে জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সদরে সাতজন, গলাচিপায় দুজন ও কলাপাড়ে একজন আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে।

এ ছাড়া পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭৫ জন। হাসপাতালে আইসোলেশনে আছেন ১৫ জন ও হোম আইসোলেশনে ৩৩২ জন রয়েছেন বলেও জানান ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com