বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক আমলা জগলুল কারাগারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস নিয়ে সরাসরি ব্রিফিং কাল থেকে বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৮২ বার

করোনাভাইরাসের প্রতিদিনের তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে যে ব্রিফিং করা হয়, বুধবার থেকে সেটি বন্ধ হয়ে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্রিফিং বন্ধের এই নির্দেশনা পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তবে এরপর থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ আকারে প্রতিদিনের করোনাভাইরাসের তথ্য পাঠানো হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনাভাইরাসের পরিস্থিতি এখন অনেকটা ভালো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে তারা মনে করেন। এ কারণে তাদের সিদ্ধান্ত একজন ব্যক্তি দিয়ে বুলেটিন না করে প্রেস রিলিজ দেয়া।

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকে থেকেই নিয়মিত বুলেটিনের মাধ্যমে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। এখন সেটি বন্ধ হতে যাচ্ছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com