বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বাইডেনের ‘রানিং মেট’ ভারতীয় কমলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৪৯ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তার ‘রানিং মেট’ হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সিনেটর কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন। দেশটির দ্বিতীয় শীর্ষ পদে নির্বাচনের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো নারীকে বেছে নেওয়া হলো।

আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশন থেকে জো বাইডেন ও কমলা হ্যারিসের মনোনয়নকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হবে।

এক টুইট বার্তায় জো বাইডেন এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নাম্বার টু হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেওয়া আমার জন্য বিরাট সম্মানের।’

রানিং মেট নির্বাচিত হয়ে কমলা হ্যারিস তার টুইটারে লিখেছেন, ‘বাইডেন আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কারণ, সারাজীবন ধরেই তিনি সবার জন্য লড়াই করেছেন। প্রেসিডেন্ট হিসেবেও এমন আমেরিকা গড়বেন যা সবার জন্য আদর্শ হবে।’

ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন তিনি। ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবারও ট্রাম্পের রানিং মেট থাকবেন। ৭ অক্টোবর মাইক পেন্সের সঙ্গে বিতর্কে মুখোমুখি হবেন কমলা হ্যারিস। ৫৫ বছর বয়সী কমলা হ্যারিসই প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নারী যিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দল ডেমোক্র্যাট থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com